ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • এলিটার অভিষেকের ম্যাচে বাংলাদেশের জয়

    এলিটার অভিষেকের ম্যাচে বাংলাদেশের জয়
    এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলো এলিটা কিংসলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পূর্ব আফ্রিকার দেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথমার্ধে তারিক কাজীর গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

    ম্যাচের ৪৩ মিনিটে গোল পায় বাংলাদেশ। বক্সের একটু সামনে ফ্রি কিক নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। সিশেলসের ডিফেন্ডার বক্সের মধ্যে সেই শট হেডে ক্লিয়ার করতে গিয়ে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজীর সামনে পড়ে। আনমার্কড থাকা তারিক কাজী হেডে বল জালে জড়ান।

    তারিক কাজী ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার। এক বছরের বেশি সময় বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এই ডিফেন্ডার। তপু বর্মণ ডিফেন্ডার হয়ে বেশ কয়েকটি গোল করেছেন। তারিক কাজী গোলের যাত্রা শুরু করলেন আজ।

    শুরু থেকেই ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ ছিল। র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে সাত ধাপ পিছিয়ে সিশেলস। এরপরও ম্যাচে তারা প্রতিদ্বন্দিতা করেছে। ৪৩ মিনিটের গোল ছাড়া বাংলাদেশ গোলের মতো আরো দুইটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি।

    সিলেট জেলা স্টেডিয়ামে দুই দলের প্রীতি ম্যাচের উদ্বোধন করেন বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। 

    এই ম্যাচে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হলো এলিটা কিংসলের। নাইজেরিয়ান থেকে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার পর থেকেই তাকে ঘিরে আগ্রহ ছিল ফুটবলপ্রেমীদের। অবশেষে অভিষিক্ত হলেন এই ফরোয়ার্ড। 

    সিলেটে সিশেলসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আমিনুর রহমান সজীবের পরিবর্তে মাঠে নামেন কিংসলে। 

    ২০২১ সালে নাইজেরিয়ান থেকে বাংলাদেশি নাগরিক হন এলিটা। তারপর থেকেই লাল-সবুজের জার্সিতে খেলার অপেক্ষায় থাকেন তিনি। অবশেষ সিশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো তার। এর আগে ২০২১ সালে সাফ চ্যাম্পিয়নশিপে অস্কার ব্রুজোনের প্রাথমিক দলে থাকলেও সেবার খেলা হয়নি তার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ