ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ফুটবলকে বিদায় বললেন মেসুত ওজিল

    ফুটবলকে বিদায় বললেন মেসুত ওজিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক তারকা মিডফিল্ডার ও জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী মেসুত ওজিল পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি।

    ফেসবুকে দেওয়া পোস্টে ওজিল লিখেন, ‘সবকিছু ভেবেচিন্তে আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদারী ফুটবল জীবনে আমি অনেক সম্মান পেয়েছি। এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ও মাস ধরে আমি ইনজুরিতে ভূগছি। যে কারণে বুঝতে পেরেছি এখনই সময় খেলোয়াড়ী জীবন থেকে সরে দাঁড়ানোর। ’

    জার্মান ক্লাব শালক ০৪-এর হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু হয় ওজিলের। এরপর সেখান থেকে যোগ দেন দেশটির আরেক ক্লাব ওয়ের্ডার ব্রেমেনে। দুর্দান্ত খেলে তখন ক্লাবটিকে তিনি জেতান ডিএফবি ফোকাল কাপ এবং ২০০৯ উয়েফা কাপের ফাইনালে তোলেন তাদের। লাইমলাইটে আসতেই ওজিলকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ দলটির হয়ে বর্ণিল এক ক্যারিয়ার কাটে তার। দলের হয়ে ২০১২ সালে জেতেন লিগ শিরোপা। জেতেন জোড়া কোপা দেল রেও।  

    ক্রিস্টিয়ানো রোনালদো থাকাকালীন রিয়ালের সেই সোনালী সময়ে ওজিল ছিলেন বড় তারকাদের অন্যতম। ২০১৩ সালে জার্মান এই তারকাকে দলে ভিড়িয়ে নেয় আর্সেনাল। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি কাটা আট বছর। শেষ সময়ে নানা ইস্যুতে ওজিলকে অবহেলা করে ক্লাবটি। যে কারণে তিনি দল থেকে বেরিয়ে তুর্কিশ ক্লাব ফেনারবেচে যোগ দেন। সেখান থেকে সর্বশেষ ইস্তাম্বুল বেসেকসেহিরে খেলেন।  

    ২০১৪ সালে দুর্দান্ত ফর্মে থাকা ওজিল জাতীয় দলের হয়ে জায়গা করে নেন বিশ্বকাপ স্কোয়াডে। সেবার জার্মানির বিশ্বকাপজয়ে বড় অবদান রাখেন এই মিডফিল্ডার।  

    ফুটবলের এই দীর্ঘ যাত্রায় নিজের ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে ভুলেননি ওজিল। ধন্যবাদ জানান সেই সকল সতীর্থ থেকে শুরু করে যারা তাকে সাহায্য করেছে সবাইকে। বাদ যায়নি পরিবারও। সমর্থকদের প্রতিও অফুরন্ত ভালোবাসার কথা জানিয়ে ৩৪ বছর বয়সেই তিনি ইতি টেনেছেন বর্ণিল এই ক্যারিয়ারের।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ