ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ভারতকে উড়িয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

    ভারতকে উড়িয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়ের পথটা তৈরি করে দেন বোলাররা। বিশেষ করে মিচেল স্টার্ক।

    তার বোলিং তোপে পড়ে রীতিমত বিধ্বস্ত ভারতের ব্যাটিং লাইনআপ। গুটিয়ে যায় মাত্র ১১৭ রানেই। সেই সংগ্রহ কোনো উইকেট না হারিয়েই পাড়ি দেয় অস্ট্রেলিয়া। ১০ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফিরল সফরকারীরা। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি বল (২৩৪) হাতে রেখে জয়ের রেকর্ড এটি। ২০১৯ সালে হ্যামিল্টনে ২১২ বল হাতে রেখে ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড।  


    ১১৮ রানের লক্ষ্যের জবাব দিতে নেমে আগ্রাসী শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড।  কেবল ১১ ওভারেই ভারতকে উড়িয়ে জয় নিশ্চিত করেন তারা। সমান ৬টি করে চার ও ছক্কায় ৩৬ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন মার্শ। অপরপ্রান্তে ৩০ বলে ১০ চারে ৫১ রান করেন হেড।  ভারতের কোনো বোলারই তাদের কাছে পাত্তা পাননি।

    যদিও বিপরীত চিত্র দেখা গেছে ভারতের ইনিংসে। বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ইনিংসের প্রথম ওভারেই শুভমান গিলকে (০) শিকার করেন স্টার্ক। রোহিত শর্মাকেও বেশিক্ষণ টিকতে দেননি বাঁহাতি এই পেসার। ভারতীয় অধিনায়ককে সাজঘরে পাঠান ব্যক্তিগত ১৩ রানে। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সূর্যকুমার যাদভ (০) ও লোকেশ রাহুলকে (৯)।

    এর মাঝে অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বিরাট কোহলি। কিন্তু আজকের দিনটা ছিল অজি বোলারদের। তাই ব্যক্তিগত ৩১ রানে ন্যাথান এলিসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় কোহলি। ভারতের ইনিংসে সর্বোচ্চ রানটি তারই করা। এছাড়া ২৯ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। ৫৩ রান খরচ করে ক্যারিয়ারে নবমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন স্টার্ক। শন অ্যাবট তিনটি ও এলিস পকেটে পুড়েন দুইটি উইকেট।

    তিন ম্যাচের সিরিজের প্রথমটি অবশ্য জিতে নিয়েছিল ভারত। মুম্বাইতে ৫ উইকেটের জয় পায় তারা। আগামী ২২ মার্চ চেন্নাইতে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত: ১১৭/১০ (কোহলি ৩১, অক্ষর ২৯*; স্টার্ক ৫/৫৩, অ্যাবট ৩/২৩, এলিস ২/১৩)।

    অস্ট্রেলিয়া: ১২১/০ (হেড ৫১*, মার্শ ৬৬*; শামি ০/২৯, সিরাজ ০/৩৭)।

    ফল:  অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ