ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মার্শ-ঝড় থামতেই হঠাৎ ধস অস্ট্রেলিয়ার, ১৮৮ অলআউট

    মার্শ-ঝড় থামতেই হঠাৎ ধস অস্ট্রেলিয়ার, ১৮৮ অলআউট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টেস্ট সিরিজ হেরেছে। এবার ওয়ানডে সিরিজেও শুরুতেই ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। শামি-সিরাজদের আগুনে গোলার সামনে পড়ে ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ১৮৮ রানেই গুটিয়ে গেছে স্টিভেন স্মিথের দল।

    টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুতেই ট্রাভিস হেডকে (৫) হারালেও একটা সময় বেশ ভালো অবস্থানে চলে গিয়েছিল অসিরা। স্টিভেন স্মিথ ২২ করে আউট হন, তবু ২০তম ওভারে ২ উইকেটে অস্ট্রেলিয়ার বোর্ডে রান ছিল ১২৯। সেখান থেকে চরম ধস।


    ওপেনার মিচেল মার্শ রীতিমত বিধ্বংসী চেহারায় হাজির হয়েছিলেন। কিন্তু তিনি ৬৫ বলে ১০ চার আর ৫ ছক্কায় ৮১ রানের ঝড় তুলে ফেরার পরই যেন মরক লাগে অসি ইনিংসে। ৫৯ রানে শেষ ৮ উইকেট হারায় সফরকারীরা।


    ভালো অবস্থান থেকে হঠাৎ ধসে পড়ে ৩৫.৪ ওভারে ১৮৮ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে জস ইঙ্গলিশের ২৬ ছাড়া মিডল আর লোয়ার অর্ডারের কেউ কিছুই করতে পারেননি।

    মোহাম্মদ শামি মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। আরেক পেসার মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নেন ২৯ রান খরচায়। ৪৬ রানে রবীন্দ্র জাদেজার শিকার দুটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ