ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন

    ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সীতাকুণ্ডের আগুন
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন সাড়ে চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। তুলার গোডাউন হওয়ায় ফায়ার কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হচ্ছে।

    এর আগে শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বর্তমানে ফায়ার সার্ভিস কুমিরা, সীতাকুণ্ড এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    ঘটনাস্থলে থাকা কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ গনমাধ্যমকে বলেন, নেমসন কনটেইনার ডিপোর বিপরীতে লোকমান গোডাউনে আগুন লেগেছে। গোডাউনের বাইরে কোনো নেমপ্লেট নেই। গোডাউনে অনেক তুলা মজুত রয়েছে। আগুন চারদিক থেকে ঘিরে ফেলেছি। আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে বড় তুলার গোডাউন হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লাগছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ