ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • শেষ দুই টি-টোয়েন্টির টিকিট কোথায়, কত দামে পাবেন?

    শেষ দুই টি-টোয়েন্টির টিকিট কোথায়, কত দামে পাবেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫৬ রান। যা টাইগাররা ৪ উইকেট হারিয়ে দুই ওভার হাতে রেখেই পেরিয়ে যায়। তিন ম্যাচের সিরিজে এবার স্বাগতিকদের সামনে সুযোগ সিরিজ জেতার।

    এই লক্ষ্যে ঢাকায় শেষ দুই টি-টোয়েন্টিতে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ১২ ও ১৪ মার্চ বিকেল তিনটায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বিসিবি থেকে এই দুই ম্যাচের টিকিটের দাম জানানো হয়েছে।

    গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের জন্য খরচ করতে হবে ১৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড বসে খেলা দেখতে লাগবে এক হাজার টাকা। এছাড়া ক্লাব হাউজে ৫০০, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ণ স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
    শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন টিকিট সংগ্রহ করা যাবে। সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা অবধি খোলা থাকবে কাউন্টার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ