ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ‘টি-টোয়েন্টিতে এগিয়েছে বাংলাদেশ’

    ‘টি-টোয়েন্টিতে এগিয়েছে বাংলাদেশ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠে সবশেষ ২০১৬ সালে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সাত বছর পর আবারও সেই একই দল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে টাইগাররা। তবে সাকিব আল হাসানের অসাধারণ নৈপুণ্যে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় তামিম ইকবালের দল।

    ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও টাইগারদের লক্ষ্য এবার টি-টোয়েন্টি ফরম্যাটে। কিন্তু টাইগারদের নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছে-তাই। টাইগারদের কোচ নিজেও একাধিকবার বিষয়টি অনায়াসে স্বীকার করেছেন। তবে দ্বিতীয় মেয়াদের ঢাকায় পা রেখে সুর পাল্টেছেন কড়া এই হেডমাস্টার।

    লঙ্কান এই কোচের দাবি, বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি হয়েছে। আর হাথুরুসিংহের ধারণা, এই ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়, আশা করা কঠিন।

    বুধবার (৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করলেন সাকিব-তামিমদের এই প্রধান কোচ।

    বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে উন্নতি হয়েছে কি না প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, বাংলাদেশের উন্নতি হয়েছে।

    প্রধান কোচ জানালেন, আমি আজকেই শুধু টি-টোয়েন্টি দলটা দেখলাম। ২০২৪ বিশ্বকাপের আগে কেবল যাত্রা শুরু হলো। অনেক কাজ করতে হবে। কোন কোন জায়গায় উন্নতি করতে হবে, আমাদের শক্তিমত্তা অনুযায়ী কোথায় কাজ করতে হবে এসব দেখতে হবে।

    হাথুরুর দাবি, গত বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় ছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। আমাদের এই দুই দেশের কন্ডিশন নিয়ে ধারণা খুবই কম। তাই সঠিক কম্বিনেশন ও পরিকল্পনা সাজাতে হবে। এটা একটু চ্যালেঞ্জিং। তবে একই সঙ্গে অনেক ক্রিকেটারের জন্য এটা সুবর্ণ সুযোগ।

    উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার। বাংলাদেশ সময় বিকেল ৩টায় চট্টগ্রামে মাঠে গড়াবে ম্যাচটি। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ঢাকার মিরপুরে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ