ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হাতিয়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ

    হাতিয়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়ায় বাক ও শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিয়োগ উঠেছে বোনজামাতার বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ গামছাখালী গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নয়ন চন্দ্র দাস (৩২) পলাতক। আসামি উপজেলার ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ গামছাখালী গ্রামের মৃত নকুল চন্দ্র দাসের ছেলে। 

    এ ঘটনায় রোববার (৫ মার্চ) সন্ধ্যায় ভিকটিমের মা বাদি হয়ে  হাতিয়া থানায় মামলা দায়ের করেন। 

    ভিকটিমের মা  জানান, নিজের বাড়িতে পানির কল না থাকায় পাশের বাড়িতে পানি আনতে যান। এই সুযোগে নয়ন ঘরে ঢুকে ভিকটিমকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর তিনি পানি নিয়ে বাড়ির দিকে আসলে কিছু বুঝে উঠার আগেই নয়ন দ্রুত ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন তিনি ঘরে ডুকে দেখেন তার প্রতিবন্ধী মেয়েটি পড়ে আছে।  

    স্থানীয় ইউপি সদস্য আল আমিন বলেন, সকালে মেয়ের ভাই আমার কাছে ঘটনাটি বলেছে। যেহেতু এটি আইনি বিষয় তাই আমি সাথে সাথে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি এবং নিজে থানায় গিয়ে ওসির সাথে কথা বলি।  

    হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, তরুণীকে নিয়ে তার মা থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। আসামিকে গ্রেফতারে জন্য অভিযান চলছে।  


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ