ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • প্রেমিকের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা!

    প্রেমিকের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের বড়াইগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূ শাহিনুর খাতুন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিজের স্ত্রীর পরকীয়ার প্রতিশোধ নিতে গৃহবধূ শাহিনুর খাতুনকে গলাকেটে হত্যা করে প্রতিবেশি মতিউর রহমান। 

    শুক্রবার সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের এ কথা বলেন।

    পুলিশ জানায়, বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর কারিগরপাড়ার গৃহবধূ শাহিনুর খাতুনের স্বামী রাশিদুল ইসলাম ও প্রতিবেশি মতিউর রহমানের স্ত্রীর মাঝে পরকীয়া প্রেম চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়। গত ৩১ মে রাশিদুল প্রতিবেশী মতিউর রহমানের স্ত্রী আছমা খাতুনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। 

    বিষয়টি জানাজানির পর ক্ষিপ্ত হয়ে উঠে মতিউর। নিজের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে গত ২ জুন রাতে বাড়িতে একা পেয়ে ঘুমন্ত অবস্থায় অন্তঃসত্ত্বা শাহিনুর খাতুনকে গলাকেটে হত্যা করেন মতিউর। পরে তথ্য প্রযুক্তি সহায়তায় নাটোর জেলা পুলিশ মতিউরকে বৃহস্পতিবার তার নিজবাড়ি থেকে আটক করে।  ব্রিফিং শেষে আসামিকে নাটোর কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ