ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

    বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জয়। ঘরের মাঠে গত ৭ ব্ছর না হারা বাংলাদেশকে মাটিতে নামাল ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে তারা এখন এগিয়ে ২-০তে।

    সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে আইসিসির ওয়ানডে সুপার লিগেও শীর্ষে উঠে গেছে ইংলিশরা। বাংলাদেশকে ওয়ানডে সিরিজ হারানোর পর ইংল্যান্ডের পয়েন্ট ১৫৫। নিউজিল্যান্ডকে হটিয়ে তারা উঠে এসেছে এক নম্বরে।


    ১৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে এখন কিউইরা। ১৩৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত, ১৩০ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান এবং ১২০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে অস্ট্রেলিয়া।

    বাংলাদেশের পয়েন্টও অস্ট্রেলিয়ার সমান ১২০। তবে টাইগাররা আছে ষষ্ঠ স্থানে। কেননা অস্ট্রেলিয়া ১৮ ম্যাচে ১২ জয় পেয়েছে, বাংলাদেশ ২০ ম্যাচে জিতেছে ১২টি।

    আফগানিস্তান ১১৫ পয়েন্ট নিয়ে আছে বাংলাদেশের ঠিক পরে, সাত নম্বরে। আটে ওয়েস্ট ইন্ডিজ (৮৮), নয়ে দক্ষিণ আফ্রিকা (৭৮), দশে আছে শ্রীলঙ্কা (৭৭)। পরের তিনটি অবস্থানে যথাক্রমে আয়ারল্যান্ড (৬৮), জিম্বাবুয়ে (৪৫) আর নেদারল্যান্ডস (২৫)।

    ২০২০ সালের জুলাই থেকে শুরু এই সুপার লিগ চলবে চলতি বছরের মে মাস পর্যন্ত। এই সময়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ৮ দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে।

    তবে আয়োজক দেশ ভারত যদি সেরা আটের মধ্যে থাকে, বাকি সাত দল খেলবে মূল পর্বে। সেক্ষেত্রে ৯ এবং ১০ নম্বর দলকে আইসিসির কোয়ালিফায়ার খেলতে হবে আইসিসির সহযোগী সাতটি দেশের বিপক্ষে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ