ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের ২০৯

    ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের ২০৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তামিম ইকবাল ভালো শুরু করেও টিকতে পারলেন না বেশিক্ষণ; লিটন দাসও ফিরে গেলেন অল্প রানে। ব্যাট হাতে কেবল লড়েছেন নাজমুল হোসাইন শান্ত।

    তিনি ফিফটি পার করলেও পারলেন না মাহমুদউল্লাহ। ব্যাটিং ব্যর্থতার দিনে তাই শেষ পর্যন্ত অল্প রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

    মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ তিন ম্যাচের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২০৯ রান করেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

    লিটন দাসের আউট দিয়েই শুরু হয় বাংলাদেশের ইনিংসের পতন। ৭ রানে এই ওপেনার বিদায় নেওয়ার পর তামিম উইকেট হারান ২৩ রান করে। শান্ত একপাশ আগলে রাখলেও অপরপ্রান্তে মুশফিকুর রহিম ১৬ ও সাকিব আল হাসান বিদায় নেন ৮ রান করে। এরপর মাহমুদউল্লাহ এসে সঙ্গ দেন শান্তকে।  

    থিতু হওয়া শান্ত ফিফটির দেখা পান ৬৭ বলে। মাহমুদউল্লাহর সঙ্গে তার জুটিও পঞ্চাশ ছাড়ায়। এরপর ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন আদিল রশিদ। শান্ত বিদায় নেন ৬টি চারে ৫৮ রান করে। মাহমুদউল্লাহও আর টিকতে পারেননি বেশিক্ষণ। ৩১ রানে উইকেট হারান তিনি।  

    শেষে আফিফ হোসাইন ৯, মেহেদি হাসান মিরাজ ৭ রানে বিদায় নিলেও দলকে দুইশ পার করতে অবদান রাখেন তাসকিন আহমেদ। ১৮ বলে ১৪ রানের ইনিংস খেলে তিনি উইকেট হারান। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ১০ রান করে।  

    ইংলিশদের হয়ে কেবল ক্রিস ওকস ও উইল জ্যাকস একটি করে উইকেট শিকার করেন। বাকি চার বোলার জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ পান জোড়া উইকেট।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ