ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • অবিশ্বাস্য নিউজিল্যান্ড! ফলোঅনে পড়েও ১ রানের জয়

    অবিশ্বাস্য নিউজিল্যান্ড! ফলোঅনে পড়েও ১ রানের জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে ফলোঅনে পড়েও ১ রানের জয় ছিনিয়ে নিলো নিউজিল্যান্ড। টেস্ট ইতিহাসে যেটি দ্বিতীয়। আর ফলোঅনে পড়ার পর জেতার ইতিহাসে এটা চতুর্থ।  

    ওয়েলিংটনে প্রথম ইনিংসে ২০৯ রান করে অলআউট করা নিউজিল্যান্ডকে হারানোর আশায় ফলোঅন করিয়েছিল ইংলিশরা। অথচ সেই ফাঁদে তারা ফেঁসে গেল নিজেরাই। দ্বিতীয় ইনিংসে টম ল্যাথাম, কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেলদের বীরত্বে বিশাল সংগ্রহ জড়ো করে কিউইরা। আর এই লক্ষ্যই পেরোতে পারেনি ইংলিশরা। ১ রান আগে গিয়ে শেষ হয়ে যায় তাদের ইনিংস!

    টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৪৩৫ রান করে ইনিংস ঘোষণা করেছিলো ইংল্যান্ড। জবাব দিতে নেমে ২০৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে ছিলো ২২৬ রানে। আর এই সুযোগই কাজে লাগাতে ছিলো বেন স্টোকসরা। ফলোঅন করায় নিউজিল্যান্ডকে।  

    কিন্তু নিউজিল্যান্ড হার মানেনি। স্কোরবোর্ডে তারা যোগ করে ৪৮৩ রান। ল্যাথাম ৮৩, ডেভন কনওয়ে ৬১, উইলিয়ামসন ১৩২, ড্যারিয়েল মিচেল ৫৪ ও টম ব্লান্ডেলের ৯০ রানের দারুণ সব ইনিংসে এই বিশাল সংগ্রহ দাঁড় করায় কিউইরা। ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৮ রান।  

    কিন্তু এই লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম সাউদি, ম্যাট হেনরি এবং নেইল ওয়েগনারের বোলিং তোপের মুখেই ভেঙ্গে পড়ে ইংলিশরা। কেবল জো রুটাই লড়েছিলেন একাই। তবে ৯৫ রান করেই সাজঘরে ফিরে যেতে হয় তাকে। বেশ কিছুক্ষণ লড়াই চালিয়ে যান বেন স্টোকস ও বেন ফোকস। কিন্তু তারাও হন ব্যর্থ। শেষে গিয়ে ২৫৬ রানেই সবগুলো উইকেট হারাতে হয় তাদের।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ