ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ

    ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১ মার্চ শুরু হতে যাচ্ছে। এই সিরিজ উপলক্ষ্যে সোমবার টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। 

    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। অনলাইনে সুযোগ না থাকায় লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে ক্রিকেট ভক্তদের।  

    মোট ৫ ক্যাটাগরিতে টিকিট কিনতে পারবেন সমর্থকরা।  টিকিট পাওয়া যাবে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

    টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। মিরপুর শেরেবাংলায় গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের মূল্য ১৫০০ টাকা, ভিআইপি ১০০০, ক্লাব হাউস ৫০০ টাকা, সাউথ স্ট্যান্ড ৩০০ ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।

    প্রসঙ্গত, ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুদলের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এর পর একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ