ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ১০ রানেই অলআউট

    ১০ রানেই অলআউট
    ব্যাট বল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন নজির গড়ল আইল অফ ম্যান। মাত্র ১০ রানে অলআউট হয়ে গেল দলটি। প্রতিপক্ষ স্পেন মাত্র ২ বল খেলেই জয় তুলে নেয়।

    ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে এত কম রানে এর আগে কোনো দল অলআউট হয়নি।

    আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বনিম্ন রানের নজির ছিল তুরস্কের। ২০১৯ সালে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২১ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা।

    তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চলতি বছরই বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে ৫.৫ ওভারে ১৫ রানে অলআউট হয়ে গিয়েছিল সিডনি। সেই সব নজির ভেঙে ফেলল আইল অফ ম্যান।

    স্পেনের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি আইরিশ সাগরের এই দ্বীপের ব্যাটসম্যানরা। স্পেনের হয়ে মোহাম্মদ কামরান ও আতিফ মাহমুদ ৪টি করে উইকেট নেন। তারা দুইজনে ৮ ওভারে ৩টি মেডেন করেন। দেন ১০ রান। হ্যাটট্রিকও করেন কামরান।
     
    আইল অফ ম্যানের বাকি ২ উইকেট তুলেন নেন বাঁহাতি স্পিনার লর্ন বার্নস। তিনি কোনো রান দেননি। মাত্র ৮.৪ ওভারে পুরো দল অলআউট হয়ে যায়।

    রান তাড়া করতে নেমে প্রথম বলেই নো করেন জোসেফ। ফ্রি হিটে চার মারেন আওয়াইস আহমেদ। পরের বলে ছক্কা মারেন তিনি। ম্যাচ জিতে যায় স্পেন। সেই সঙ্গে ৬ ম্যাচের সিরিজ ৫-০ জিতে যায় তারা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ