ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে গলায় ফাঁস দিল জামাই

    শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে গলায় ফাঁস দিল জামাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সদর উপজেলায় ব্যবসায় লোকসান হওয়ায় এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

    নিহত ব্যক্তির নাম সিরাজ দৌলা সুমন (৪২)। তিনি বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মো.নজিরের ছেলে।  

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে, বুধবার সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর এলাকায় আবুল খায়েরের ভাড়া বাসা নারগিস ভিলায় এ ঘটনা ঘটে।  

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন জেলা শহর মাইজদীতে ব্যবসা করত এবং পরিবার নিয়ে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর এলাকায় আবুল খায়েরের ভাড়া বাসায় থাকত। বুধবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা বাসায় ছিলনা। ওই সময় সে তার শাশুড়ির কাছে ফোন দিয়ে ক্ষমা চায়। এরপর পরিবারের সদস্যরা দ্রুত বাসায় ফিরে দেখেন সে তার ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপর এক প্রশ্নের জবাবে সুধারাম থানার উপ-পরিদর্শ (এসআই) মো.মোজাফর আলী নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ব্যবসায় লোকসান হওয়ার সুমন গলায় ফাঁস দেয়। খবর পেয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।  

    সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্ততি চলছে।  পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ