ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • হাথুরুর রসিকতা, ‘হেডমাস্টার’ এখন বুড়ো

    হাথুরুর রসিকতা, ‘হেডমাস্টার’ এখন বুড়ো
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে সাফল্য পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবু সিনিয়র ক্রিকেটাররা তাকে ‘তাড়াতে’ উঠে পড়ে লেগেছিল বলেও শোনা যায়। কারণ কোচ হিসেবে তিনি নাকি ‘হেডমাস্টার’ সুলভ আচরণ করতেন। 

    দল নির্বাচনে যেমন ভূমিকা রাখতেন তেমনি ক্রিকেটারদের ওপরও নিজের কর্তৃত্ব বজায় রাখতেন। তবে কোচ হিসেবে তিনি ছিলেন পরিকল্পনার মানুষ। সেজন্যই সিনিয়রদের ‘সুপারিশে’ আবার জাতীয় দলের হেড কোচ করে আনা হয়েছে সাবেক লঙ্কান এই ক্রিকেটারকে। 

    ইংল্যান্ড সিরিজের আগে দায়িত্ব বুঝে নিতে সোমবার রাতে ঢাকা পৌঁছান তিনি। মঙ্গলবার মিরপুরে এসে ক্রিকেটার, কোচিং স্টাফ, নির্বাচক প্যানেল ও বোর্ড মেম্বারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে অনুমিতভাবে নানান প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। 

    এবার তার কোচিং স্টাইল কেমন হবে। নিজেকে বদলাবেন কিনা এমন প্রশ্নে হাথুরু রসিকতা করে বলেন, এখন তিনি আগের চেয়ে বুড়ো, ‘যদি বলেন তাহলে এবার কোচিং স্টাইলে পরিবর্তন আনবো। আমি বলবো যে, এবার আমি কিছুটা বুড়ো হয়েছি (হাসি)।’ 

    আন্তর্জাতিক দলের কোচ হিসেবে বাংলাদেশ দিয়েই কাজ শুরু করেন হাথুরু। এরপর শ্রীলঙ্কা জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে ফেরার বিষয়ে তিনি বলেন, এবার তিনি অভিজ্ঞ, ‘প্রথমবারের সঙ্গে তুলনা করলে বলবো, এবার আমি অভিজ্ঞ। বাংলাদেশ ক্রিকেটকে এখন আগের থেকে ভালো জানি। তবে শুধু আমি নই, স্থানীয় কোচদেরও ভূমিকা আছে। তারা অনেক বছর ধরে ভালো করছেন।’ 

    বাংলাদেশ আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে। এরপর আছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ইংলিশদের বিপক্ষে সিরিজে দলের খেলোয়াড়দের তিনি পর্যবেক্ষণ করবেন এবং ওই অনুযায়ী, ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য পরিকল্পনা সাজাবেন বলে উল্লেখ করেছেন হাথুরু। তিনি জানান, ভারতে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশের ভালো করার সুযোগ আছে। তবে কোন লক্ষ্য নির্ধারণ করতে চান না তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ