ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, শুরু ৩১ মার্চ

    আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, শুরু ৩১ মার্চ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩১ মার্চ থেকে শুরু হবে খেলা। প্রথম ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে সেটাও জানানো হয়েছে। 

    প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স মাঠে নামছে। হার্দিক পান্ডিয়াদের মুখোমুখি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

    গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি প্রতিযোগিতা হবে। ২১ মে শেষ হবে গ্রুপ পর্বের খেলা। ২৮ মে হবে আইপিএলের ফাইনাল।
    এবারের আইপিএলেও গতবারের মতো দুটি গ্রুপ রয়েছে। গ্রুপ এ-র পাঁচটি দল হলো মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-র পাঁচটি দল হলো চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স।

    মোট ১২টি মাঠে হবে এবারের আইপিএল। অর্থাৎ, ১০টি দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠ রয়েছে তালিকায়। এই ১২টি মাঠ হলো আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বাই, গুয়াহাটি ও ধর্মশালা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ