ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • পাকিস্তানে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন সাকিব

    পাকিস্তানে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে এক ম্যাচ খেলেই বাদ পড়লেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে সাকিবকে বসিয়ে রেখে মুলতান সুলতানসের বিপক্ষে খেলছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।

    শুক্রবার পাকিস্তান সুপার লিগের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান বনাম বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।

    টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দলের লড়াইয়ে নেই সাকিব, তার বদলে পেশোয়ারের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান রভম্যান পাওয়েল।

    আসরের প্রথম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর খেলায় ২ রানের জয় পায় পেশোয়ার। সেই ম্যাচে সাকিব এক বল খেলে করেন মাত্র এক রান। 

    বল হাতেও ঝলক দেখাতে পারেননি। তিন ওভারে ৩২ রান খরচ করে সাকিব পারেননি কোনো উইকেট শিকার করতে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ