ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • গৌরনদীতে কুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

    গৌরনদীতে কুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। এরই মধ্যে এ উপজেলার একাধিক কৃষক পতিত জমিতে কুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন। চারা রোপণের এক বছরের মধ্যে ফলন ও কম খরচে বেশি লাভবান হওয়ায় কৃষকরা এখন কুল চাষের দিকে ঝুঁকছেন।

    উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামের কৃষক আবদুল আজিজ জানিয়েছেন, পার্শ্ববর্তী গ্রামের এক কুল চাষির সফলতা দেখে নিজ বসতঘরের পাশে ২০ শতক পতিত জমিতে ৩৫ হাজার টাকা খরচ করে ১৫০টি বলসুন্দরী জাতের কুল চারা রোপণ করেছিলেন। এক বছরের মধ্যে সব গাছে কুল ধরেছে। এরই মধ্যে বাগানের অর্ধেক কুল বিক্রি করে খরচের টাকা উত্তোলন করা হয়েছে। গাছে এখনো বিপুল পরিমাণ কুল রয়েছে, তা বিক্রি করে তিনি লাভবান হতে পারবেন।

    একইভাবে মাহিলাড়া গ্রামের কৃষক ফারুক ফকির, নাজমুল সরদার ও খাঞ্জাপুর গ্রামের কৃষক ইউসুফ হোসেন জানিয়েছেন, কয়েক বছর ধরে পতিত জমিতে তারা কুল চাষ করে আসছেন। কুল ও কলমের চারা বিক্রি করে তারা এখন স্বাবলম্বী। কুল চাষে তাদের সফলতা দেখে অন্যান্য কৃষকও কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন।

    উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মিথুন বণিক ও দীপংকর কুমার জানিয়েছেন, সঠিক সময়ে মাঠ পর্যায়ে এসে কুল চাষিদের পরামর্শ প্রদানের পাশাপাশি বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। কুল চাষ লাভজনক হওয়ায় এ উপজেলার কৃষকরা কুল চাষের দিকে ঝুঁকছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ