ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত

    বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সরকারি বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার (ডিগ্রি) হলের ডি ব্লকে ছাদের পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় জরাজীর্ণ হল ভবনে বসবাসকারী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আহত শিক্ষার্থী হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম।

    তিনি জানান, ওইদিন বিকেলে ইনকোর্স পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে তার ওপর পড়ে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।

    শিক্ষার্থীদের অভিযোগ, শতবর্ষী ডিগ্রি হলের এ ও ডি ব্লক দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন কক্ষের ছাদ থেকে নিয়মিত পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও রড বের হয়ে ঝুলছে এবং সামান্য বৃষ্টিতেই ছাদ দিয়ে পানি পড়ে। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

    ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা হল সুপারের কক্ষে গিয়ে প্রতিবাদ জানান এবং দ্রুত তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

    ডিগ্রি হলের আবাসিক শিক্ষার্থী আজিজুল হাকিম সামি বলেন, এ ছাত্রাবাসটি এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ছাদের পলেস্তারা খসে পড়ছে। দ্রুত নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

    ডিগ্রি হলের সুপার এস এম আসাদুজ্জামান বলেন, ভবনটি যে ঝুঁকিপূর্ণ, তা কর্তৃপক্ষের জানা আছে। আপাতত জরাজীর্ণ কক্ষের শিক্ষার্থীদের নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি কলেজ অধ্যক্ষ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।

    বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুরোনো ভবনটির সংস্কার বা পুনর্নির্মাণের বিষয়ে আগেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করা হয়েছিল। সাম্প্রতিক এ দুর্ঘটনার পর ভবনটি নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ