ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি

    বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের পুনর্বাসন এবং বরিশাল বিভাগের ১৩৭ জন জুলাই শহীদের স্মরণে নামফলক স্থাপনের দাবি উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় এসব দাবি জানান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। 

    ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি, বরিশাল বিভাগ’-এর উদ্যোগে এবং এ সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভায় জুলাই শহীদদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং আহতদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

    সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তাদের চিকিৎসা, কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি বরিশাল বিভাগের ১৩৭ জন শহীদের স্মৃতি সংরক্ষণে স্থায়ী নামফলক স্থাপন করা প্রয়োজন।

    জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতিচিহ্ন সংরক্ষণ এখন সময়ের দাবি। একই সঙ্গে আহতদের পুনর্বাসন নিশ্চিত হলে তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হবে।

    প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনের অনুপ্রেরণা। শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের মর্যাদা রক্ষা করা আমাদের সামাজিক ও প্রশাসনিক দায়িত্ব। তিনি শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তাদের পরিবারের কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন।

    সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে বক্তৃতা দেন, শহীদ রিয়াজুল ইসলামের স্ত্রী মোসাম্মত মরিয়ম, শহীদ মো. জাকিরের মা মোসাম্মত হাওয়া, শহীদ রবিউল ইসলাম ফরাজীর স্ত্রী মোসাম্মত তানিয়া, শহীদ মহিউদ্দিনের পরিবারের প্রতিনিধি মো. ইমন, এমদাদুল হকের পরিবারের প্রতিনিধি মোসাম্মত হাচিনা, শহীদ রাসেল মাহমুদের পরিবারের প্রতিনিধি মিরাজ হাওলাদার, শহীদ মোসাম্মত সুমাইয়ার পরিবারের প্রতিনিধি মো. সাগর, শহীদ মো. সুজনের পরিবারের প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, শহীদ সাজিদ হাওলাদারের পরিবারের প্রতিনিধি সুলতান হাওলাদার, শহীদ সিয়ামের ভাই রাসেল।

    এছাড়াও বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানের সংগঠক বরিশালের মাজহাবিব ইসলাম নাঈম, বিএম কলেজের সাবেক সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ এবং রহমাতুল্লাহ সাব্বির।

    বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ