হিজলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

বরিশালের হিজলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের গুণগত মান যাচাই করা সম্ভব।
উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপদক্ষ শাজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান শিকদার প্রমুখ।
এর আগে সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গাফফার।
এইচকেআর