বরিশালে ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে ৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঞা এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলো কুমিল্লা জেলার মিরপুর এলাকার মৃত দুদু সরকারের ছেলে মো. শিমুল সরকার (৩০) এবং মুন্সীগঞ্জ জেলার বালাসুর পূর্ব বাগাঙ্গা এলাকার আলী আকবর তালুকদারের ছেলে মো. আফজাল হোসেন(৩৮)।
১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঞা জানান, বুধবার রাত ২ টার দিকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে এসআই মো. হানিফ সিকদার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমতপুর ব্রীজের উত্তর পার্শ্বের পাশে থাকা দুই ব্যাক্তি ও একটি সাদা রং এর প্রাইভেটকার আটক করা হয় (যাহার রেজিঃ নং- ঢাকা মোট্রো ঘ- ৩৩- ৬২৫৮)। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৫ কেজি গাঁজা
উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন দ্রব্য আইনে মামলা দায়ের শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান চৌধুরী, সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে, পুলিশ পরিদর্শক শাহ মো. ফয়সাল আহমেদ।
এইচকেআর