ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • শিক্ষিকা নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন 

    শিক্ষিকা নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাশীপুরে হোম ইকোনোমিক্স কলেজ ক্যাম্পাসে এক শিক্ষিকাকে শ্লীলতাহানী এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে অভিযুক্তদের বিচার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মাকরলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা। 

    আজ মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে নারী শিশু-নির্যাতন, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি এবং জেলা মহিলা পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। 

    জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি প্রফেসর শাহ শাজেদা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পদক পুষ্পরানী চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক হিরন কুমার দাস মিঠু, শুভঙ্কর চক্রবর্তী ও প্রতীমা সরকারসহ অন্যান্যরা। 

    মানববন্ধনে বক্তারা শিক্ষক নির্যাতনকারী হাসনাইন চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

    পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ