ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বাবুগঞ্জে ৪০ কেজি গাঁজা ও বিদেশী বিয়ারসহ গ্রেফতার ৩

    বাবুগঞ্জে ৪০ কেজি গাঁজা ও বিদেশী বিয়ারসহ গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল  মহাসড়কের নতুন হাট স্টেশনে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পৃথক অভিযানে মাদকদ্রব্যের বিশাল দুটি চালান উদ্ধার করা হয়েছে। 

    এসময় ৪০ কেজি গাঁজা ও ৮৫০ পিস বেলজিয়ামের বিয়ার উদ্ধার করা হয়েছে। 

    মঙ্গলবার  দুপুর  ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

    বিষয়টি নিশ্চত করে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই ইশতিয়াক হোসেন ইশতি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন এর নেতৃত্বে বাবুগঞ্জ নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপর গাড়ি তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ১টি ট্রাক ও ৮৫০ বোতল বিয়ারসহ ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। 

    এসময় গাঁজাসহ ২ জন ও বিয়ারসহ  ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হল বরিশাল কাউনিয়া প্রথম গল্লির মৃত ফারুখ গাজীর ছেলে সাইফুল গাজী(৩০), মতাশার এলাকার খলিল মোল্লার ছেলে রহমান মোল্লা(২২) ও নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপারা এলাকার আব্দুল হ‍াইয়ের ছেলে আরিফুল ইসলাম (৩৯)। 

    মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়,  চালান দুটি সড়ক পথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আনা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ