ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • চরমোনাই বাৎসরিক মাহফিল ‍উপলক্ষে পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 

     চরমোনাই বাৎসরিক মাহফিল ‍উপলক্ষে পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরমোনাই বাৎসরিক মাহফিলে ‍উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকল্পে ডিউটিতে নিয়োজিত বিএমপি'র পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ‍এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। 

    ব্রিফিং প্যারেডে সভাপতিত্বে করেন অতিরিক্ত পুলিশ কমিশনার  অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স আবু আহাম্মদ আল মামুন।

    এ সময় তিনি পুলিশ সদস্যদের ডিউটি  চলাকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বলেন, নিজের জান মালের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করতে হবে। চেইন অফ কমান্ড অনুযায়ী সকল বিষয়  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, স্বেচ্ছাসেবক দলের সাথে সমন্বয় সাধন করা এবং বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত  সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকতে হবে। 

    এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ- পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা,  উপ-পুলিশ কমিশনার উত্তর বি.এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মাে. ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএসবি মো. অপু সারোয়ার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি সমীর সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স মাে. শহীদুল ইসলাম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ