ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

    কীর্তনখোলা নদীতে ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে মো. সোহেল খান (৩২) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

    মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার আব্দুল জলিল খানের ছেলে। তিনি বরিশাল নগরের পলাশপুর বৌ-বাজার এলাকায় থেকে ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

    ঘটনাস্থলে থাকা বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা বলেন, চরমোনাই মাহফিলগামী মসুল্লিদের পারাপারের ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন সোহেল। সকাল ১০টার দিকে ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারের পেছনে গেলে সেখান থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তল্লাশি করছেন।

    বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে নৌ-স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। কিন্তু ঘটনাস্থল বেলতলা ফেরিঘাট এলাকায় তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ বিঘ্ন ঘটছে।

    তিনি বলেন, এর আগেও এখানে বেশ কয়েকজন পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। চরে গিয়ে তাদের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ সোহেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার সম্ভব হবে না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ