বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-(বার )।
সভার শুরুতে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশ বাহিনীর সব সদস্যকে ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে বিএমপি'তে কর্মরত কনস্টেবল মো. জাকির হোসেন ও কনস্টেবল মো. আহসান মনির এর অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা করা হয়। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডমিন এন্ড পিএমটি রুনা লায়লার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার সিএসবি মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহেরসহ বিএমপি'র শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
এইচকেআর