ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে কুমিল্লা

    রংপুরকে হারিয়ে কোয়ালিফায়ারে কুমিল্লা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সকে উড়িয়ে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুবাদে সেরা দুইয়ে থেকে বিপিএলের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হলো ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটির।

    মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে ৭০ রানের জয় তুলে নেয় কুমিল্লা। তাদের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ১০৭ রানে গুটিয়ে যায় রংপুর।

    প্রথম কোয়ালিফাইয়ারে কুমিল্লার প্রতিপক্ষ মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে তারা। সিলেটের সমান পয়েন্ট কুমিল্লারও। রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের দ্বিতীয়স্থানে থেকে লিগ পর্ব শেষ করল তারা।

    আর এ ম্যাচে হেরে ১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রংপুর। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে ফরচুন বরিশাল। এলিমিনেটরে বরিশালের মুখোমুখি হবে রংপুর। জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

    এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান। ব্যাট হাতে দলকে দারুণ সূচনা এনে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই ওপেনার লিটন দাস ও পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান। ৫ ওভারে ৪৩ রান তুলেন তারা।

    শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। লিটন সর্বোচ্চ ৪৭ রান করেন। তার ৩৩ বলের ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা। খুশদিল শাহ ২০ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন ২ চার ও ৩ ছক্কায়। জাকের আলি ২৩ বলে ৩৪, রিজওয়ান ২১ বলে ২৪, ইমরুল কায়েস ২০ বলে ১৯ রান করেন। রংপুরের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই সর্বাধিক ২ উইকেট নেন।

    লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় রংপুর। পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। শুরুর ধাক্কা সামলে উঠতে বড় জুটির প্রয়োজন মেটাতে পারেনি রংপুরের মিডল-অর্ডার ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৭ ওভারে ১০৭ রানে অলআউট হয় দলটি। রহমতউল্লাহ ‍গুরবাজ সর্বোচ্চ ২২ বলে ২৯ রান করেন।

    কুমিল্লার সবচেয়ে সফল বোলার মোস্তাফিজুর রহমান। ৩ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন তানভির ইসলাম ও ‍সুনিল নারিন। আন্দ্রে রাসেল পান ১ উইকেট। তবে আঁটসাঁট বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন তানভির ইসলাম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ