ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • লিটন-খুশদিল ঝড়ে কুমিল্লার বড় সংগ্রহ

    লিটন-খুশদিল ঝড়ে কুমিল্লার বড় সংগ্রহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানের সংগ্রহ দাঁড় করায় ইমরুল কায়েসের দল।

    ওপেনিংয়ে লিটন ও রিজওয়ান শুরু করেন ঝড়ো ব্যাটিং। ৩০ বলে তাড়া গড়েন ৪৩ রানের জুটি। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের বাউন্সারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রিজওয়ান। যাওয়ার আগে তিনি খেলেন ২১ বলে ২৪ রানের ইনিংস। তিনে ব্যাট করতে নেমে ৮ রানেই উইকেট হারান সুনিল নারাইন। চারে ব্যাট করতে নামা ইমরুলকে নিয়ে দলের সংগ্রহ একশ পার করেন লিটন।  

    কিন্তু ফিফটি সংগ্রহের তিন রান আগেই ক্যাচ তুলে বিদায় নেন লিটন। ৩৩ বলের এই ইনিংসে তিনি ৩ ছক্কা ও ৩ চার। কিছুক্ষণ পরেই উইকেট হারান কায়েস। ১৯ রানে তার বিদায়ের পর দলের হাল ধরেন জাকের আলী ও খুশদিল শাহ। এই দুই ব্যাটার গড়েন ৩৯ বলে ৭২ বলের দুর্দান্ত জুটি। শেষ ওভারে ২৩ বলে ৩৪ রান করা জাকের বিদায় নিলেও খুশদিল অপরাজিত থাকেন ২০ বলে ৪০ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা ও ২ চারে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ