ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিপাকে পিএসজি; ইনজুরিতে মেসি!

    বিপাকে পিএসজি; ইনজুরিতে মেসি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টেবিলে শীর্ষস্থান ধরে রাখলেও বছরের শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। লিগে একের পর এক ধাক্কা খাচ্ছে তারা। তবে ফ্রেঞ্চ সুপার কাপ থেকে ছিটকে যেতে হয়েছে শেষ ষোলো থেকেই। তাছাড়া দলে ইনজুরির মিছিল তো লেগেই আছে। কিলিয়ান এমবাপ্পের পর এবার সেই তালিকায় যোগ দিলেন লিওনেল মেসি!  

    সুপার কাপে মার্শেইর কাছে ২-১ গোলে হেরেছে পিএসজি। সেই ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মেসি। স্বাভাবিকভাবেই আগামীকাল লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। শুধু তা-ই নয়, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে খেলা নিয়েও রয়েছে শঙ্কা। এমনিতে থাই ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এমবাপ্পেরও সেই ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ