ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাংলাদেশ সফরের আয়ারল্যান্ড দল ঘোষণা

    বাংলাদেশ সফরের আয়ারল্যান্ড দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল আগামী মার্চে বাংলাদেশে আসছে । এই সফরের জন্য ৩ ফরম্যাটের আলাদা দল ঘোষণা করেছে দলটি।

    আইরিশ ক্রিকেট দল আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখবে। যেখানে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।  সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ ও ২৩ মার্চ সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ৪ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টটি গড়াবে।

    ওয়ানডে: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট। 

    টি-টোয়েন্টি: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, রস এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

    টেস্ট: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জ্যামস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ