চরমোনাইয়ে বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সভা

আগামী ১৫-১৭ ফেব্রুয়ারি চরমোনাই বাৎসরিক মাহফিল-২০২৩ অনুুষ্ঠিত হবে। মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-(বার) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার সিএসবি মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের সহ বিএমপি'র শীর্ষ কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও চরমোনাই মাহফিল কমিটির প্রতিনিধি, বরিশাল র্যাব-৮ এর প্রতিনিধি, জেলা পুলিশ, এনএসআই ও ডিজিএফআই , ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, সিভিল সার্জন, জেলা প্রশাসন, পিডিবি সহ সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সভায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা , নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নাইট ভিশন সিসি ক্যামেরা স্থাপন, মোবাইল কোর্ট পরিচালনা, স্বেচ্ছাসেবী দল সহ সম্ভাব্য সকল বিষয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার ।
এইচকেআর