ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • ব‌রিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫

    ব‌রিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫
    ব‌রিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫বরিশাল বোর্ডের ফলাফল ঘোষণা করছেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ।   জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন।

    এই বোর্ডে পাসের হারের দিক থেকে ‌সবার শীর্ষে রয়েছে ভোলা জেলা, আর সর্বনিম্ন পটুয়াখালী জেলা।

    বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সা‌ড়ে ১২টার দিকে ফলাফলের এই পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

    তিনি জানান, এ বছর ব‌রিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মান‌বিক বিভাগের অবস্থান।

    ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মান‌বিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ‌বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।

    এদিকে বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ