ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • উজিরপুরে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে ডিস ব্যবসায়ীর মৃত্যু

    উজিরপুরে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে ডিস ব্যবসায়ীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মো. মার্শাল মৃধা (৪৮) নামে এক ডিস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

    রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার বড়াকোটা ইউনিয়নের নারকৈলি গ্রামে এ ঘটনা ঘটেছে।

    মৃত মো. মার্শাল মৃধা (৪৮) নারিকেলি গ্রামের মৃত শাজাহান মৃধার ছেলে।

    বরাকোঠা ইউপির সদস্য মিজানুর রহমান খান মহব্বত বলেন, মার্শালের টিনসেট ঘরের দুইটি আড়ার উপর এক হাজার লিটার ধারণ ক্ষমতার পানির ট্যাংকি রয়েছে। মাগরিবের আযানের পূর্ব মুহুর্তে ট্যাংকিতে পানি তুলতে মোটর চালু করে। পরে একটি কাঠের মই দিয়ে কতটুকু পানি উঠেছে দেখতে উঠে সে। এ সময় মইয়ের একটি পায়া ভেঙ্গে যায়। তখন আড়া ধরে নিজেকে রক্ষার চেষ্টা করতে গেলে পানির ট্যাংকির নিচে চাপা পড়ে মার্শাল।

    ইউপি সদস্য মহব্বত বলেন, মার্শালের স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে উদ্ধার করে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়েছে। তাদের ঘরে কোনো সন্তান নেই।

    উজিরপুর মডেল থানার ওসি কামরুল আহসান বলেন, ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ