ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার ২০২৩-২৪ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

    সোমবার (৬ ফেব্রুয়ারি)  নগরীর এম.সি অডিটোরিয়ামে ‍এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

    জেলা সভাপতি মাওলানা হাফেজ মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) প্রভাষক মাওলানা মুহাম্মদ আল আমীন। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আইনজীবী পরিষদের সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসির, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম ও অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান প্রমুখ।

    উল্লেখ্য, গত ২৪শে জানুয়ারি জেলা যুব সম্মেলন শেষে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের ইসলামী যুব আন্দোলন জেলা শাখার ২০২৩-২৪ সেশনের নতুন কমিটির সভাপতি হিসেবে হাফেজ মাওলানা সানাউল্লাহ, সহ-সভাপতি হিসেবে হাফেজ মাওলানা আরমান হোসাইন রিয়াদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ মহিউদ্দিনের নাম ঘোষণা করেন।

    কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক - হাফেজ মাওলানা মুহা. রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক- মাওলানা মুহা. ইমরান হোসাইন, দফতর সম্পাদক - খন্দকার মুহাম্মাদ আলী হাসান, অর্থ সম্পাদক - মুহা. সাইদুর রহমান খোকন, প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক - নাঈমুল ইসলাম,  দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক - হাফেজ মাওলানা ছানাউল্লাহ, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক - রাসেল মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক - মুফতি হাসান মাহমুদ, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক - রেজাউল করিম খান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক - মুঈনুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক - এ্যাড. আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক - ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক - ফরহাদ হোসেন মুন্সী, তথ্য ও গবেষণা সম্পাদক - মুহাম্মাদ মুরতাজা হাসান (আল আমিন), স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক - রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক - মুহাম্মাদ সাকিল মাহমুদ, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী কল্যান সম্পাদক - মুহাম্মাদ ফয়জুল করিম আলী, উপ সম্পাদক - মাওলানা আবদুল করীম, উপ সম্পাদক - মাওলানা ইব্রাহিম, উপ সম্পাদক - মুহাম্মাদ সোহাগ, উপ সম্পাদক - ইব্রাহিম খান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ