জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বরিশালে বই পড়া কর্মসূচি

‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে বরিশাল জেলা শিশু বিষয়ক কার্যালয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বই পড়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ বই পড়া কর্মসূচি ও আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) মনদীপ ঘরাই।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা ও বরিশাল জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. রিয়াদুল ইসলাম বক্তৃতা করেন।
বক্তারা বলেন, জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি ৫ -৭ ফেব্রুয়ারি পর্যন্ত সকল বইয়ের মূল্য ৫০% হ্রাস করা হয়েছে। এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি মহতি উদ্যোগ । এই সময়ে শিশুরা সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে অনেকটা ঝুকে পড়েছে। পাঠ্য পুস্তকের বাইরে তারা কোন বই পড়তে চান না। তারা জ্ঞান বিজ্ঞানের বই পড়া থেকে সরে আসছে। বই পড়ার আগ্রহ বাড়ানোর জন্যই এই আয়োজন।
বক্তারা আরও বলেন, বই হচ্ছে মই। মানে উপড়ে উঠার সিঁড়ি। জীবনে বড় হতে হলে, আলোকিত ও সাদা মনের মানুষ হতে হলে অবশ্যই বই পড়তে হবে।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে পুস্তক প্রদর্শনী ও বই বিক্রয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত শিক্ষার্থীদের বই উপহার দেওয়া হয়।
এইচকেআর