ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বরিশালে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    বরিশালে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

    সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে নয়টার দিকে বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া জেলবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

    মৃত শিশু আয়ানের পিতা সালাউদ্দিন সেনাকল্যাণ সংস্থায় চাকরি করেন।

    মৃতের পরিবার সূত্রে জানা যায়, আয়ানের চাচা আলাউদ্দিন কারারক্ষী পদে চাকরির সুবাদে পশ্চিম কাউনিয়া জেলবাগান কোয়ার্টারে থাকেন। সেই সুবাদে আয়ানের বাবাও একই কোয়ার্টারে থাকতেন।

    সোমবার সকালে শিশু আয়ান খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে তাকে না পেয়ে খোঁজ করলে কোয়ার্টারের পুকুরে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শিশু আয়ানকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় পুরো কোয়ার্টারে শোকের ছায়া নেমে আসে।

    এদিকে শিশু আয়ানের মৃত্যু সংবাদ পেয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ