ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বাবুগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

    বাবুগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনে অভিভাবক দিবস, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু। ফুলকুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রাম দুলাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোস্তাফিজুর রহমান তালুকদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া সিকদার, পরমাণু কৃষি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সোয়েমা খাতুন, কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম রাসেল, উর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী মো. সদরুজ্জামান, সহকারী শিক্ষক মোনায়েম হোসেন, সাংস্কৃতিক শিক্ষক সুরভী জাহান নিশি, শিক্ষার্থী অভিভাবক নাসরিন সুলতানা তিথি, রফিকুল ইসলাম, ডালিয়া আক্তার প্রমুখ। 

    এসময় ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন থেকে বৃত্তিপ্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও এককালীন বৃত্তি অনুদান তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, বরিশাল জেলার মধ্যে সর্বোচ্চ ২৫টি বৃত্তি পেয়ে প্রথম স্থান অধিকার করে বাবুগঞ্জের ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ