ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বরিশালে মাইক্রোবাসে মিলল ৩৫ কেজি গাঁজা, গ্রেফতার ২

    বরিশালে মাইক্রোবাসে মিলল ৩৫ কেজি গাঁজা, গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

    রোববার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজা সংলগ্ন ব‌রিশাল-ঢাকা মহাসড়কে এ অভিযান চালানো হয়।

    গ্রেফতাররা হলেন, বানারিপাড়া উপজেলার মনির বেপারি (৪৮) ও গাজিপুর সালডোবা এলাকার খোরশেদ আলম।

    বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হেসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছে এমন সংবাদের ভিত্তিতে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা পাওয়া যায়। পরে সঙ্গে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

    অধিদফতরের উপ-পরিদর্শক ইশতিয়াক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

    তাদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ