ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • আবর্জনার স্তূপে নবজাতকের লাশ!

    আবর্জনার স্তূপে নবজাতকের লাশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষি বিভাগের জায়গায় ময়লার স্তুপ থেকে এক নবজাতকের ফেলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার রূপসা রাস্তার মোড় এলাকায় এই লাশ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয় পুলিশকে।

    এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুপসা রাস্তার মোড়ে উপজেলা মৎস্য অফিসের পাশে কৃষি বিভাগের জায়গায় দীর্ঘদিন থেকে ময়লা আবর্জনা ফেলা হয়। আশের হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেরও আবর্জনা এখানে ফেলা হয়। বুধবার বিকালে ওই ময়লার স্তুপে জনৈক জাহাঙ্গীর একটি নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ ফোন দেন। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ।

    স্থানীয় লোকজন জানায়, মূলসড়কের পাশে কৃষি বিভাগের জমির উপর দীর্ঘদিন ধরেই পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলা হয়। একই সাথে আশপাশে অবস্থিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও হোটেল গুলোর ময়লা এখানে ফেলা হয়। হয়তোবা রাতের আঁধারে কে বা কারা নবজাতকটি এখানে ফেলে গেছে।

    এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, ৯৯৯ ফোন দিয়ে স্থানীয় লোকজন জানালে নবজাতকের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য চাঁদপুর পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ