ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • কোস্টগার্ডের অভিযানে ২৮০০ কেজি জাটকা জব্দ

    কোস্টগার্ডের অভিযানে ২৮০০ কেজি জাটকা জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনের বরিশাল বিসিজি স্টেশন। এসময় চালকসহ একটি ট্রাক ও একটি স্পিডবোট জব্দ করা হলেও মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

    শনিবার (৪ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কে এম শাফিউল কিঞ্জল।

    তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় কোস্টগার্ডের একটি টিম বরিশাল সদর থানার আমতলী মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় একটি মালবাহী ট্রাক তল্লাশি করে ২ হাজার ২০০ কেজি (৫৫ মণ) জাটকা জব্দ করা হয়। অপরদিকে, শনিবার ভোর সাড়ে ৬টায় বরিশাল সদর থানার রসুলপুর সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযান চালিয়ে একটি স্পিডবোট তল্লাশি করে ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়।

    শাফিউল কিঞ্জল বলেন, দুটি ভিন্ন অভিযানে মোট ২ হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। তবে জব্দ জাটকার প্রকৃত মালিক উপস্থিত না থাকায় কাওকে আটক করা সম্ভব হয়নি।

    পরবর্তীকালে উপজেলা মৎস্যর উপস্থিতিতে জব্দ জাটকা স্থানীয় মাদরাসা, এতিমখানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে জব্দ ট্রাক ও স্পিডবোট চালকদের মুচলেকা নিয়ে ট্রাক এবং স্পিডবোট ছেড়ে দেওয়া হয় বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ