ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • জমানো টাকা খরচ করে ফেলায় কিশোরীর মৃত্যু

    জমানো টাকা খরচ করে ফেলায় কিশোরীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ড্রেস কেনার জন্য ইরি ধানের বীজ তুলে জমানো টাকা মা-বাবা খরচ করে ফেলায় অভিমানে আত্মহত্যা করেছে পায়েল চৌধুরী (১২) নামে এক ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

    শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই কিশোরী নিজ ঘরে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

    স্কুলছাত্রী পায়েল আগৈলঝাড়া উপজেলার রত্মপুর গ্রামের মিশ্রিপাড়ার বিমল চৌধুরীর মেয়ে এবং রত্মপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

    আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন স্কুলছাত্রীর বাবার বরাতে বলেন, পায়েলের বাবা ভ্যান চালক। দরিদ্রতার কারণে কন্যাকে স্কুল ড্রেস কিনে দিতে পারেননি। তাই গ্রামে ইরি ধানের বীজ তুলে দিয়ে ড্রেস কেনার টাকা জমিয়েছিলো পায়েল। সেই টাকা দিয়ে ড্রেস কিনবে সে।

    এসআই আলী বলেন, কিন্তু ওই টাকা নিয়ে মা-বাবা বাজার করে খরচ করে ফেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে সে।  তখন বাবা-মা তাকে একটু বকা দেয়। তাতে রাগে-ক্ষোভে ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পায়েল।

    এসআই আরও জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ