তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের মুলাদী উপজেলা কমিটি গঠন

তা’লিমুল কুরআন ফাউন্ডেশন মুলাদী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে শনিবার সকাল ১০টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের বাইতুল জান্নাত জামে মসজিদে এক সভা অনুষ্ঠিত।
মাওঃ মুফতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা তা’লীমুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাওঃ মো. সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা মসজিদ মিশন ফাউন্ডেশনের সভাপতি মাওঃ আঃ খালেক। এ সময় উপস্থিত ছিলেন মো. শরিয়ত উল্লাহ্, হাফেজ মো. বেল্লাল, এইচ,এম, সুলাইমান বিন নুর, মো. মহিবুল্লাহ্ ইবনে নুর, হাফেজ মো. ফেরদাউস, মো. মেহেদী হাসান,ইলিয়াস হোসেন,এমদাদ হোসেন প্রমুখ।
সভার শেষে হাফেজ মাওঃ মুফতি মো. রফিকুল ইসলামকে সভাপতি ও মো. ফিরোজ আনছারী কে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ঠ মুলাদী উপজেলা তা’লিমুল কোরআন ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষনা করা হয়।
এইচকেআর