ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • বরিশালে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ 

    বরিশালে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্রেফতারকৃত বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ।  

    শনিবার সকাল সাড়ে  ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সদস্য হাছিব আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলন জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু। 

    বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সদস্য সমিরন হালদার, গণসংহতি আন্দোলন জেলা কমিটির সদস্য  সচিব আরিফুর রহমান মিরাজ,  ভাসানী অনুসারী পরিষদ জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান। 

    আরো বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের মহানগর সদস্য সচিব ফরহাদ হোসেন তালুকদার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বড়াল, গণসংহতি আন্দোলন জেলা সদস্য জাবের মোহাম্মদ।

    বক্তরা বলেন, জনগনের পকেট কাটতে এবং লুটপাটের অর্থ যোগান দিতেই সরকার আবারও গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। জ্বালানি দাম বৃদ্ধির ফলে জ্বালানী সংশ্লিষ্ট সকল পন্যর দাম বৃদ্ধি পাবে। যা জনগনের জন্য মরার উপর খাড়ার ঘা।

    তাঁরা আরো বলেন, সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারছে কারন এই সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়, জনগনের কাছে তাদের কোন দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগনের দুর্ভোগ ক্রমাগত বাড়তেই থাকবে।এই সরকারকে বিদায় দিয়ে মানুষের পক্ষের সরকার প্রতিষ্ঠা করা এখন প্রধান কাজ বলেন বক্তারা। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ