ঢাকা রবিবার, ০২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ  বরিশালে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত  বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার  বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বামনায় ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্ত্রী পলাতক কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত
  • শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন

    শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

    বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ১০ টায়  শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বরিশাল জেলা পর্যায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মো. জাহাঙ্গীর হোসেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা তালুকদার মো. ইউনুস, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মো. হোসেন চৌধুরী, সাবেক সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল প্রফেসর শাহ সাজেদা, জেলা শিক্ষা অফিসার বরিশাল মো. জাহাঙ্গীর হোসাইন।

    এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল রয়া ত্রিপুরা, জেলা ক্রীড়া অফিসার বরিশাল মো. হোসেন আহাম্মেদসহ বরিশাল জেলার ১০ টি উপজেলার শিক্ষক শিক্ষার্থী বৃন্দরা উপস্থিত ছিলেন।

    শুরুতে জাতির সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

    পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ