ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ভারানের

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় ভারানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সেন্টার-ব্যাক রাফায়েল ভারান। তবে এখনই ক্লাব ফুটবল ছাড়ছেন না ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

    ২০১৩ সালে ফরাসিদের জার্সিতে অভিষেকের পর ৯৩ ম্যাচ খেলেছেন ভারান। ডিফেন্ডার হয়েও করেছেন ৫ গোল। ২০১৮ সালে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতার স্বাদ পান তিনি। আন্তর্জাতিক ফুটবলে তার শেষ ম্যাচ ২০২২ বিশ্বকাপের ফাইনাল; যেখানে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হারে ফ্রান্স।

    ২০২১ সালের আগস্টে রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ভারানের এমন অবসরের ঘোষণা ফুটবলবিশ্বে বড় চমক হয়েই এসেছে। কারণ বিশ্বকাপের তিন সপ্তাহ পর টটেনহামের গোলরক্ষক হুগো লরিস ফ্রান্সের নেতৃত্ব ছাড়ার পর পরবর্তী অধিনায়ক হিসেবে ভারানের নাম উচ্চারিত হচ্ছিল।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ