ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি 

    কোহলি-রোহিতদের যে রেকর্ডে গিল

    কোহলি-রোহিতদের যে রেকর্ডে গিল
    ভারতের হয়ে তিন সংস্করণে সেঞ্চুরি করলেন শুভমান গিল। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি করা যেন ডালভাত বানিয়ে ফেলেছেন শুভমান গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সংস্করণেই সেঞ্চুরি করলেন গিল। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে বিরাট কোহলি, রোহিত শর্মাদের রেকর্ডে ভাগ বসালেন গিল।

    টস জিতে আজ ব্যাটিং নিয়েছিল ভারত। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন গিল। ১৮ তম ওভারের প্রথম বলে লকি ফার্গুসনকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে তিন অঙ্ক ছুঁলেন গিল। কোহলি, রোহিতদের মতো তিন সংস্করণে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন গিল। ৬৩ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১২৬ রান করে অপরাজিত থাকেন ভারতীয় এই ওপেনার। তাতে ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড করলেন গিল। 


    পঞ্চম ভারতীয় হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করার কীর্তি গড়লেন গিল। এই তালিকায় সর্বশেষ সংযোজন ছিলেন কোহলি। গত বছর দুবাইতে আফগানিস্তানের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতীয় এই ব্যাটার। 

    তিন সংস্করণে সেঞ্চুরি করা ভারতীয় ক্রিকেটার:

    ১. সুরেশ রায়না
    ২. রোহিত শর্মা
    ৩. লোকেশ রাহুল
    ৪. বিরাট কোহলি
    ৫. শুভমান গিল


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ