ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বাউফলে কলেজ মাঠে ফার্নিচারের দোকান, শিক্ষা কার্যক্রম ব্যাহত

    বাউফলে কলেজ মাঠে ফার্নিচারের দোকান, শিক্ষা কার্যক্রম ব্যাহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলের নুরাইনপুর কলেজ মাঠ দখল করে চলছে ফার্নিচারের ব্যবসা। গত দশদিন যাবৎ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলেছে বেচাকেনা। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি বন্ধ হয়ে গেছে কলেজের শিক্ষার্থী, স্থানীয় শিশু, কিশোর ও তরুণদের খেলাধুলাও।

    সরেজমিনে দেখা গেছে, নুরাইনপুর কলেজের সড়কের পাশে খেলার মাঠ দখল করে অস্থায়ী দোকান নির্মাণ করছেন মেহেদী হাসান নামে এক ব্যবসায়ী। দোকোনে কাঠের তৈরি খাট, শোকেস, আলমারি, খাবার টেবিলসহ বিভিন্ন মালামাল সাজিয়ে রাখা হয়েছে। চলেছে বেঁচা-বিক্রিও। মেহেদী হাসানের বাড়ি পিরোজপুরের সরূপকাঠী উপজেলায়। সেখান থেকে কাঠের তৈরি এসব আসবাবপত্র নিয়ে আসা হয়েছে।

    তবে সরেজমিনে গিয়ে দোকানের মালিক মেহেদী হাসানকে পাওয়া যায়নি। বন্ধ রয়েছে তার মুঠোফোনও। তার প্রতিনিধি সুমন ব্যাপরী জানান, কলেজের সভাপতির অনুমতি নিয়ে তারা দোকান বসিয়েছেন। তবে কত টাকা ভাড়া দিতে হয় তা মালিক (মেহেদী) জানেন।

    নাম প্রকাশ না করার শর্তে কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, কলেজ কর্তৃপক্ষ টাকার বিনিময়ে মাঠে দোকান বসিয়েছেন। মাঠ দখল হয়ে যাওয়ায় আমরা খেলাধুলা করতে পারছি না। বিভিন্ন ধরনের লোক আসা-যাওয়া করায় শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

    তবে ভাড়া দেওয়ার বিষয়টি অস্বীকার করে কমিটির সভাপতি কাজী ইউনুচ আহমেদ বলেন, তারা অনুরোধ করেছে বলে সাময়িক সময়ের জন্য দোকান বসানোর অনুমতি দিয়েছি। কোনো টাকা-পয়সার লেনদেন হয়নি।

    এ বিষয়ে নুরাইনপুর কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায় নি। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।

    বিষয়টি উপজেলা নির্বাহী কির্মকর্তা (ইউএনও) মো. আল-আমিনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কলেজের খেলার মাঠ দখল করে ব্যবসা করার কোনো সুযোগ নেই। আমরা ব্যবস্থা নেবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ