ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাংলাদেশ সফরে সেরাদের পাচ্ছে না ইংল্যান্ড

    বাংলাদেশ সফরে সেরাদের পাচ্ছে না ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি মাসের শেষ দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু টাইগারদের বিপক্ষে সিরিজে দল গড়া নিয়ে সমস্যায় পড়তে যাচ্ছে ইংলিশরা।

    ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে বাংলাদেশ সফরে কয়েকজন তারকা ক্রিকেটারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে অনিয়মিতদের নিয়েই দল গঠন করবে ইংল্যান্ড। চলতি সপ্তাহেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করার কথা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের।

    ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু করোনা মহামারির কারণে দুই বোর্ডের যৌথ সম্মতিতে পিছিয়ে দেওয়া হয় এই সফর। প্রথমে জানানো হয় ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংলিশরা। কিন্তু প্রস্তুতি ম্যাচ বাতিল করে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার নতুন তারিখ ঘোষণা করে ইংল্যান্ড দল। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ মার্চ। আর ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

    চলতি মাসেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ১৬ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্ট ২৪ ফেব্রুয়ারি। ফলে আগেই জানা গিয়েছিল বাংলাদেশ সফরে সেই দলের কাউকে পাওয়া যাবে না। তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের চেয়ে ইংলিশ নির্বাচকদের বড় সমস্যা নাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

    টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার চুক্তিবদ্ধ। জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। টেলিগ্রাফ জানিয়েছে অন্তত ১৫জন ক্রিকেটারকে পাওয়া যাবে না বাংলাদেশ সফরে।

    টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে লিখেছে, পিএসএলের কারণে অ্যালেক্স হেলসকে বাংলাদেশ সফরে পাওয়ার সম্ভাবনা নেই। ডানহাতি এই ওপেনার পিএসএলের একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মোটা অঙ্কে চুক্তিবদ্ধ। কাজেই জাতীয় দলের চেয়ে পিএসএলে খেলতে বেশি আগ্রহী তিনি। একই ভাবে ইংলিশদের হয়ে বাংলাদেশ সফরে আসছেন না স্যাম বিলিংস, জেমস ভিন্স ও লিয়াম ডসন।

    চোটের কারণে বাংলাদেশ সফরে আসতে পারবেন না জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় পাওয়া যাচ্ছে না বেন ডাকেট ও হ্যারি ব্রুকসকে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ সফর থাকছেন না জো রুট।

    নিউজিল্যান্ডের জন্য ঘোষিত স্কোয়াডে না থাকলে বাংলাদেশ সফরে আসতে পারেন উইল জ্যাক। সঙ্গে আরও আসবেন ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ এবং জেসন রয়দের মতো তারকা ক্রিকেটাররা। আর এই সফরে ইংল্যান্ড দলে ফিরতে পারেন মার্ক উডও।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ